ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা নতুন শাবকের জন্ম

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার পরিবারে জন্ম হয়েছে নতুন শাবকের। নতুন অতিথিদের আসার সাথে সাথে বড় হচ্ছে জেব্রা পরিবার। শুক্রবার (২ জুলাই) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এ বছরের জেব্রার পঞ্চম বাচ্চার জন্ম হয় বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এ নিয়ে সাফারি পার্কে ২৮টি জেব্রা হয়েছে।পার্কসূত্রে জানা যায়, শুক্রবার সকালেই তাদের চোখে পড়ে শাবকসহ মা জেব্রাটি। শাবকটিকে দেখে শুক্রবার ভোরে জন্ম হয়েছে বলে তারা ধারণা করছেন। এখনো পর্যন্ত শাবকটি শারীরিকভাবে সুস্থ আছে।সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান  জানিয়েছেন, মা জেব্রা ও শাবকটি সুস্থ আছে। তবে শাবকটি নারী নাকি পুরুষ তা জানা যায়নি। পার্ক কর্তৃপক্ষের আন্তরিকতায়ও নিয়মিত পরিচর্চায় এখানে সবগুলো প্রাণীর স্বাস্থ্য ভালো। উপযুক্ত পরিবেশ নিশ্চিত হচ্ছে তাদের। এজন্য প্রাকৃতিক প্রজনন ঘটছে ধারাবাহিকভাবে।"

ads
ads
ads

Our Facebook Page

↑